অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএনপি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএনপি। আর এই অবৈধ দলের অবৈধ মহাসচিব মির্জা ফখরুল।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যেতে হবে। আজকে মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।
ওবায়দুল কাদের বলেন, কেন বলছি? বিএনপির একটা গঠনতন্ত্র আছে, সেখানে কোথায় আছে ফখরুল ১২ বছর ধরে মহাসচিব থাকবে। তাহলে তার বৈধতা হারায় নাই। সে যে পদত্যাগ দাবি করে তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। কারণ সে তো অবৈধ। সে তো বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী অবৈধ।
তিনি বলেন, বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে। সামনেও যায় না, পেছনেও যায় না। ডানেও যায় না, বামেও যায় না।
সরকার গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল ইসলাম বলেন যে, আমরা নাকি গণতন্ত্র ধ্বংস করেছি। গণতন্ত্রকে বিএনপি কবর দিয়েছে, সমাহিত করেছে। প্রহসনমূলক নির্বাচন, ভুয়া ভোটার তৈরি করে গণতন্ত্র হত্যা বিএনপিই করেছে। আপনাদের হাতে আর এই দেশ যাবে না। শেখ হাসিনা তাদের হাতে আর এই দেশ তুলে দেবে না।
আরও পড়ুনঃ আরও ৩৯৩৬৫টি ঘর গৃহহীনদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী






স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী - tathyasangjog
March 23, 2023[…] আরও পড়ুনঃ অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএ… […]
দেশে কোনো রাজনৈতিক সংকট নেই: তথ্যমন্ত্রী - tathyasangjog
March 23, 2023[…] আরও পড়ুনঃ অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএ… […]
"আওয়ামী লীগ ক্ষমতাকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখে" - tathyasangjog
March 23, 2023[…] আরও পড়ুনঃ অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএ… […]
বঙ্গবন্ধুকে ভালোবাসলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করো - tathyasangjog
March 23, 2023[…] আরও পড়ুনঃ অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএ… […]
শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হবে স্মার্ট শিক্ষার মাধ্যমে - tathyasangjog
March 23, 2023[…] আরও পড়ুনঃ অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএ… […]
ফের বাড়লো সোনার দাম - tathyasangjog
March 23, 2023[…] আরও পড়ুনঃ অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএ… […]